স্বপ্ন দেখে শ্রমজীবী পরিবারের সদস্যরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামরাঙ্গীরচরে আজ জবা মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভায় সদস্যদের মধ্যে উপহার তুলে দেওয়া হচ্ছে। ছবি: বিজ্ঞপ্তি
কামরাঙ্গীরচরে আজ জবা মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভায় সদস্যদের মধ্যে উপহার তুলে দেওয়া হচ্ছে। ছবি: বিজ্ঞপ্তি

উপস্থিত নারীদের সবাই শ্রমজীবী পরিবারের সদস্য। কিন্তু তাঁরা স্বপ্ন দেখেন, একদিন উন্নত হবে তাঁদের জীবনও। তাঁরা ও তাঁদের সন্তানেরা পাবে শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের অধিকার।

প্রায় দেড় হাজার নারীর এই দাবি উচ্চারিত হলো আজ শনিবার ঢাকার কামরাঙ্গীরচরে।

‘জবা মহিলা সমবায় সমিতি’র বার্ষিক সাধারণ সভা আজ সকালে হয়ে গেল কামরাঙ্গীরচরের একটি কমিউনিটি সেন্টারে।

দুপুর পর্যন্ত চলা এ সভায় অনুমোদিত হলো চলতি অর্থ বছরে সমিতির ৩ কোটি ৯৫ লাখ টাকার বাজেট। সমিতির সদস্যদের সন্তানদের মধ্যে চারজন পেল শিক্ষাবৃত্তি। উপস্থিত সবাইকে দেওয়া হলো পোশাক।

সমবায় অধিদপ্তরের নিবন্ধনপ্রাপ্ত এ সমিতির সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি হোসেন, মেট্রোপলিটন থানা সমবায় কর্মকর্তা মো. লুৎফর রহমান।

সদস্যদের শুভেচ্ছা ও চলতি বছরের কর্মপন্থা জানিয়ে বক্তব্য দেন সমিতির সভাপতি পিয়ারা খাতুন ও নির্বাহী কর্মকর্তা স্বপন কুমার রায়।