প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরে অবস্থিত নাটোর টাওয়ারে গত বৃহস্পতিবার রিটেইল চেইন স্বপ্ন এবং হাইপার মর্কেটের যাত্রা শুরু হয়েছে। এর উদ্বোধন করেন এসিআই লজিস্টিকসের এক্সিকিউটিভ ডিরেক্টর সাব্বির হাসান নাসির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস ডেভেলপমেন্ট, এক্সপোর্ট, করপোরেট অ্যান্ড কোম্পানি গুডস সোহেল তানভির খান, চিফ অব অপারেশনস আবু নাছের, হেড অব সাপ্লাই চেইন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টুরেন্ট ডেভেলপমেন্ট সাইফুল আলম এবং হেড অব রিটেইল সেলস অ্যান্ড বিজনেস এক্সপানশন শামসুদ্দোহা শিমুল। বিজ্ঞপ্তি।