স্বপ্ন পূরণ হলো না হাবিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর থেকে বাসযোগে ময়মনসিংহে যাচ্ছিলেন হাবিবা খাতুন (১৮)। উদ্দেশ্য ময়মনসিংহ কৃষি ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা। কিন্তু তাঁর সে স্বপ্ন আর পূরণ হলো না। পথিমধ্যে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় একটি পিকআপ ভ্যান কেড়ে নিল তাঁর প্রাণ। হাবিবা খাতুন দিনাজপুরের বিরল উপজেলার গৌরীপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। গতকাল বুধবার বেলা একটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকার হানিফ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।