স্বপ্ন প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে প্রথম পর্যায়ে ৭২টি ইউনিয়নে দুস্থ নারীদের স্থায়ী কর্মসংস্থানসহ খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে চালু হলো স্বপ্ন প্রকল্প। ৭ হাজার ৭৭৬ জন দুস্থ নারী এ প্রকল্পের আওতায় স্বাবলম্বী হবেন। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদ থেকে সব ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তার হোসেন আজাদ। ঘোগাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মালেকের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য দেন ইউপি সদস্য নুরুল আমিন, উপকারভোগী রূপভান বেগম প্রমুখ।