স্বপ্ন-প্রথম আলো ক্রিকেট কুইজের পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর একটি হোটেলে স্বপ্ন–প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজের পুরস্কার বিতরণের পর বিজয়ীদের সঙ্গে অতিথি, স্বপ্ন ও প্রথম আলোর কর্মকর্তারা
রাজধানীর একটি হোটেলে স্বপ্ন–প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজের পুরস্কার বিতরণের পর বিজয়ীদের সঙ্গে অতিথি, স্বপ্ন ও প্রথম আলোর কর্মকর্তারা

‘স্বপ্ন-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজ’-এর মেগা পর্বের লটারির বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন-এর হেড অব রিটেইল সেলস মো. শামসুদ্দোহা শিমুল, সহকারী ব্যবস্থাপক ফাত-ওল কবির অমিও (প্রমোশনাল প্ল্যানিং)। প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, হিসাব বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দিন, বিজ্ঞাপন বিভাগের উপমহাব্যবস্থাপক মো. এহসানুল হক ও সার্কুলেশন বিভাগের উপমহাব্যবস্থাপক সুব্রত শীল। অনুষ্ঠানে মেগা পর্বের গাড়ি বিজয়ী নারায়ণগঞ্জের রুমা ও অন্য বিজয়ীদের উপস্থিতিতে পুরস্কার হস্তান্তর করা হয়।