স্বপ্নপূরণে হাত বাড়াল মতিঝিল রোটারি ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হওয়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের দরিদ্র মেধাবী ছাত্র মাহবুব আলমের পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিয়েছে মতিঝিল রোটারি ক্লাব।
গত শুক্রবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে মাহবুবের হাতে এ-সংক্রান্ত চিঠি তুলে দেন ক্লাবের প্রেসিডেন্ট মনোরঞ্জন ভক্ত, সাবেক প্রেসিডেন্ট ফরহাদ জামান শাহীন ও মসিহ মালিক চৌধুরী। এ সময় ক্লাবের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
একই অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজে সুযোগ পাওয়া পঞ্চগড়ের আরেক দরিদ্র ছাত্রের হাতে একই ধরনের সহায়তা-সংক্রান্ত চিঠি হস্তান্তর করা হয়।
মাহবুবের বাবা আলী হোসেন দিনমজুর। মা ফাতেমা আক্তার চার ছেলের পড়ালেখা আর সংসার চালাতে সেলাই মেশিনের কাজ করেন। মাহবুব নিজে দিনমজুরের কাজ করার পাশাপাশি বিজ্ঞান বিভাগের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ অর্জন করেন।