স্বপ্নবাজ ফাউন্ডেশনের বিজয় দিবসের আয়োজন

মহান বিজয় দিবস উপলক্ষে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের জন্য এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে স্বপ্নবাজ ফাউন্ডেশন। ১৭ ডিসেম্বর রাজধানীর কুড়িলে ডিফারেন্ট ওয়ার্ল্ড ফাউন্ডেশন স্কুলে ওই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় ডিফারেন্ট ওয়ার্ল্ড ফাউন্ডেশন স্কুলের বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরা অংশগ্রহণ করে।
পৃথিবীর সব শিশুরা হয়তো চিন্তাচেতনা ও বুদ্ধিগতভাবে সমান না–ও হতে পারে, তবে তাদের প্রতিভার হয়তো ঘাটতি থাকে না, তারাও অন্য শিশুদের মতো প্রতিভা বিকশিত করতে পারে, হয়তো তাদের জন্য দরকার একটি সুযোগ। এই সুযোগটি তাদের করে দিয়েছে স্বপ্নবাজ ফাউন্ডেশন। আয়োজনে স্কুলের চেয়ারম্যান নুসরাত সুলতানা তৃণাসহ শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
দিন শেষে স্কুলের শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তারা নাচ ও গান পরিবেশন করে। অনুষ্ঠানে স্বপ্নবাজ ফাউন্ডেশনের সদস্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।