স্বপ্নর নতুনআউটলেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মধ্য বাসাবোর সবুজবাগে সুপার চেইন স্টোর স্বপ্নর সবচেয়ে বড় আউটলেটের যাত্রা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার এ আউটলেটের উদ্বোধন করেন এসিআই লজিস্টিকসের নির্বাহী পরিচালক সাব্বির হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বপ্নর চিফ অব অপারেশনস আবু নাছের, হেড অব ইন্টারন্যাশনাল বিজনেস সোহেল তানভির খান প্রমুখ। বিজ্ঞপ্তি।