প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নাগরিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত ‘স্বপ্নিল আগামীর পথে/ তারুণ্যের জাগরণ’ অনুষ্ঠান গতকাল সোমবার দুর্নীতিবিরোধী কুইজ ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। নগরের জেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে অনুষ্ঠান। এতে সিলেটের তিনটি বেসরকারি বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য দেন নর্থ-ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য এম খলিলুর রহমান। পরে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলামের সঞ্চালনায় তথ্য অধিকার আইনবিষয়ক একটি ওরিয়েন্টেশন হয়।