স্বপ্নের দোকানে আগুন, ক্ষয়ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে আজ শুক্রবার ভোররাতে সুপার শপ স্বপ্নের গ্রিনরোড শাখায় আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেনের দেগওয়া তথ্যমতে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আজ ভোররাত চারটার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোররাত পাঁচটা ২৫ মিনিটে আগুন নেভায়।
এনায়েত বলেন, আগুনে এক লাখ টাকার মতো মালামাল পুড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কেউ হতাহত হয়নি।