স্বপ্নের পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে লেখাপড়া করেন। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ২০১৪ সালের ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ঈদে বাড়ি এসে দরিদ্রদের সেবায় তাঁরা ‘স্বপ্নের পথে’ নামে একটি সংগঠন করেছেন। ‘ইচ্ছা চাই স্বপ্ন দেখার, সাহস চাই পূরণ করার’ স্লোগান নিয়ে গতকাল মঙ্গলবার সংগঠনের সদস্যরা নড়াইল শহরের মুচিপোল চত্বরে বিনা মূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন। সংগঠনের সদস্য লাবণ্য সুলতানা বলেন, প্রায় ২০০ রোগীকে বিনা মূল্যে সেবা দেওয়া হয়েছে। আজ বুধবার মাগুরার শালিখা থানা এলাকায় ১০১ জন দরিদ্রের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে।