স্বপ্নের বাস্তবায়ন স্বাধীনতার ৪০ বছরেও হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশ স্বাধীন করতে নয় মাস মুক্তিযুদ্ধ করতে হয়েছে। কিন্তু আমাদের স্বপ্নের বাস্তবায়ন স্বাধীনতার ৪০ বছরেও হয়নি। আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। বিষয়টি মাথায় রেখে বর্তমান সরকার মানুষের সুযোগ-সুবিধা সৃষ্টির জন্য খাদ্যনিরাপত্তা বাড়াতে কৃষক সমাজের মধ্যে ভর্তুকি দিচ্ছে।গতকাল রোববার গোলাপগঞ্জের প্রত্যন্ত জনপদ রাকুয়ার বাজারে কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।