প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপার স্টোর স্বপ্নের ৪৬তম আউটলেটের যাত্রা সম্প্রতি শুরু হয়েছে ঢাকার গোপীবাগে৷ এটি উদ্বোধন করেন এসিআই লজিস্টিকস লিমিটেডের চিফ অব অপারেশনস আবু নাছের৷ ক্রেতারা অন্যান্য আউটলেটের মতো এ আউটলেটেও ফরমালিনমুক্ত মাছ, সবজি ও ফল পাবেন৷ পণ্য কেনার আগে ফরমালিনমুক্ত কি না, তা পরীক্ষা করে দেখারও সুযোগ আছে এখানে৷ আউটলেটটি উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসিআই লজিস্টিকসের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট সোহেল তানভির খান, হেড অব সাপ্লাই চেইন সাইফুল আলম ও হেড অব রিটেইল সেলস অ্যান্ড বিজনেস একস্প্যানশন সামসুদ্দোহা শিমুল৷ বিজ্ঞপ্তি৷