স্বপ্ন'র প্রতিক্রিয়া
গত রোববার ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে প্রকাশিত খবরের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে সুপারশপ স্বপ্ন৷ প্রতিক্রিয়ায় বলা হয়, ‘গত রোববার রাজধানীর বনানীর স্বপ্নের একটি আউটলেট পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার৷ এ সময় তিনি স্বপ্নের আউটলেট পরিচালনাকারী দলকে কিছু পরামর্শ দেন৷ কিন্তু পরামর্শগুলোর মধ্যে কিছু নিয়ম বিশ্বের কোনো সুপারমার্কেট ইন্ডাস্ট্রিতে কেউ অনুসরণ করে না৷ যেমন তিনি খোলা মাছ ও মাংসের মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করতে বলেন, যার ব্যাপারে প্রচলিত কোনো আইন সম্পর্কে আমরা অবগত নই৷ যদি মাছ ও মাংস প্যাকেটজাত হতো, তাহলে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা যেত৷ তবে গবেষণার মাধ্যমে আমরা চেষ্টা করব, কীভাবে মাছ ও মাংসের মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা যায়৷’ লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘জরিমানার ঘটনায় সংবাদপত্রে প্রকাশিত সংবাদে পশু জবাই এবং এর স্থানের নোংরা পরিবেশ সম্পর্কে উল্লেখ করা হয়৷ অথচ স্বপ্নের কোনো আউটলেটে পশু জবাই করা হয় না৷ এ ছাড়া আউটলেটে পণ্যের দামের তালিকা চোখ বরাবর রাখার জন্য পরামর্শ দিয়েছেন ম্যাজিস্ট্রেট৷ একটি আউটলেটে ৫০ হাজারের বেশি পণ্য রয়েছে৷ তাই সব পণ্যের তালিকা চোখ বরাবর রাখা সম্ভব নয়৷ তারপরও প্রাইস লিস্ট আই লেভেলে রাখতে চেষ্টা করবে স্বপ্ন৷’
বিজ্ঞপ্তি