স্বরলিপির সাংস্কৃতিক প্রতিযোগিতা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম চট্টগ্রামের একাদশ দ্বিবার্ষিক সম্মেলন ও ২২ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল ৮ মে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী চারটি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয়গুলো হচ্ছে দেশাত্মবোধক গান, ছড়াগান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, পল্লিগীতি, উচ্চাঙ্গ নৃত্য, সাধারণ নৃত্য, লোকনৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন।
প্রতিযোগিতায় অংশ নিতে হলে নির্ধারিত আবেদনপত্রের মাধ্যমে আবেদন করতে হবে। জুবলী রোডের কারেন্ট বুক সেন্টার, মোমিন রোডের নাথ অ্যান্ড কোং, চকবাজারের সাজোয়া ফটোস্ট্যাট, শিশু একাডেমি (ইসমাইল), শিল্পকলা একাডেমীর শফির দোকান, আগ্রাবাদের স্টুডিও তুষার, হালীশহরের ছোটপোলের ললিতকলা একাডেমি, বড়পোলের ইকরা লাইব্রেরি এবং বন্দর স্টেডিয়ামের কেপিটাল টেকনোলজিতে আবেদনপত্র পাওয়া যাবে। বিস্তারিত ফোনে (০১৭২৩–৫০২৫৮৪) জানা যাবে। বিজ্ঞপ্তি।