স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কলাগাছ মার্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ‘কলাগাছ মার্কা’ প্রতিমন্ত্রী আখ্যা দিয়েছেন। নারায়ণগঞ্জের ঘটনা তদন্ত না করে সরকারের লোকজন উল্টোপাল্টা বক্তব্য দিয়ে তা ভিন্ন খাতে প্রবাহিত করছে বলেও অভিযোগ করেছেন তিনি।
গতকাল শনিবার নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির যৌথ সভায় সরকার ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সমালোচনা করে এ কথা বলেন সাদেক হোসেন খোকা। চলমান গুম-অপহরণ-খুন নিয়ে দেওয়া মন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন তিনি।
নারায়ণগঞ্জে একের পর এক গুম-খুন ও অপহরণের জন্য বিএনপি ও এর ঢাকা মহানগর নেতা খোকার ‘চোরাগোপ্তা আন্দোলন’ সংক্রান্ত বক্তব্যকে দায়ী করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রীর বক্তব্যের জবাবে খোকা বলেন, ‘নারায়ণগঞ্জের কানার ভাই আন্ধাও জানেন, কারা এসব করছেন। সাবেক সাংসদ কবরী বারবার বলে গেছেন, কারা এসব করছেন। নারায়ণগঞ্জের নির্বাচিত মেয়র আইভী সরাসরি শামীম ওসমানকে দায়ী করেছেন।’