স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীই প্রমাণ দিলেন, দেশে হায়েনার শাসন চলছে: আমিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, ‘মানুষ বলে, কুকুর থেকে সাবধান। কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পুলিশ থেকে সাবধান হতে বললেন। এতে তিনি প্রমাণ করে দিলেন, মানুষের রাজ্যে এখন হায়েনার শাসন চলছে।’গতকাল বুধবার বিকেলে দলের লালবাগের কার্যালয়ে রাজধানীর বিভিন্ন মসজিদের খতিব ও শিক্ষাপ্রতিষ্ঠানের উলামায়ে কেরামগণ তাঁর সঙ্গে দেখা করতে গেলে আমিনী এ কথা বলেন। তিনি বলেন, পুলিশ বাহিনীর বোঝা উচিত, তাঁরা কেমন লোকদের অধীনে কাজ করছেন।