স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের চাষাঢ়া মোড়ে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় মেয়র সেলিনা হায়াৎ আইভী ও রফিউর রাব্বির বক্তব্যের প্রতিবাদ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রতিবাদলিপিতে বলা হয়েছে, সেলিনা হায়াৎ ও রফিউর রাব্বি প্রতিমন্ত্রীকে উদ্দেশ করে যে বক্তব্য দিয়েছেন, তা ভিত্তিহীন। প্রকৃতপক্ষে প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে এসব কথা বলেননি। তানভীর হত্যার ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মর্মাহত। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিকভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। গত ১৫ মার্চ অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সেলিনা হায়াৎ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘কোন পুলিশ কর্মকর্তাকে আপনি কী বলেছেন, জানি না। যদি বলে থাকেন, তাহলে বলব, আপনি নারায়ণগঞ্জের দিকে তাকাবেন না। আপনার এলাকায় জামায়াত-শিবিরের রাজত্ব। আপনার এলাকা সামাল দিন।’