স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে পেট্রলবোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা শহরের দিলালপুর মহল্লায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর মালিকানাধীন বাড়িতে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। ছবি: প্রথম আলো
পাবনা শহরের দিলালপুর মহল্লায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর মালিকানাধীন বাড়িতে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। ছবি: প্রথম আলো

পাবনা শহরের দিলালপুর মহল্লায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর মালিকানাধীন বাড়িতে আজ শনিবার ভোরে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা।
চারতলা বাড়িটি ভাড়া নিয়ে অফিস হিসেবে ব্যবহার করেছে আঞ্চলিক পাসপোর্ট কর্তৃপক্ষ। সাংসদ নির্বাচিত হওয়ার আগে টুকু ওই বাড়িতে থাকতেন।
পেট্রলবোমার আগুনে পাসপোর্ট অফিসে থাকা একটি কম্পিউটার ও বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ছয়টার দিকে বাড়িটির দ্বিতীয় তলা লক্ষ্য করে একটি পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে জানালার কাচ ভেঙে ঘরের ভেতরে ও বাইরে আগুন ধরে যায়। আগুনে ভবনের দ্বিতীয় তলার আঞ্চলিক পাসপোর্ট অফিসের একটি কম্পিউটার, আসবাবপত্র ও বেশকিছু কাগজপত্র পুড়ে গেছে। পরে স্থানীয় লোকজনের কাছে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিভিয়ে ফেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সাংসদ নির্বাচিত হওয়ার আগে শামসুল হক টুকু ওই বাড়িতে থাকতেন। পরে আঞ্চলিক পাসপোর্ট কর্তৃপক্ষকে অফিস হিসেবে বাড়িটি ভাড়া দেন তিনি।