স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করবেন শেখ হাসিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী থাকায় মন্ত্রণালয়টির দায়িত্বে আছেন প্রধানমন্ত্রী। ওই দায়িত্বের অংশ হিসেবে কাল সেখানে অফিস করবেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মন্ত্রণালয়ের নথিপত্র গোছানোসহ সারা বছরের কাজকর্মের পরিসংখ্যান তৈরি করা হচ্ছে।
মন্ত্রণালয় সূত্র জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা বৈঠক করবেন। এর আগে প্রধানমন্ত্রী শ্রম মন্ত্রণালয় এবং বিদ্যুত্ ও জ্বালানি মন্ত্রণালয়ে অফিস করেছেন।