স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসকের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিচালক মো. নূর খানকে অপহরণের চেষ্টায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছে আসক কর্তৃপক্ষ।
গতকাল রোববার আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামালের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাইক্রোবাসযোগে দুর্বৃত্তরা ১৫ মে বিকেলে ঢাকার লালমাটিয়ায় আসক কার্যালয়ের অদূরে নূর খানকে অপহরণের চেষ্টা করে৷