প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুটি বিভাগ করা হয়েছে। এর একটি জননিরাপত্তা বিভাগ এবং আরেকটি সুরক্ষা সেবা বিভাগ। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ চলবে এই দুটি বিভাগের মাধ্যমে। এত দিন একজন সচিব ছিলেন। এখন দুই বিভাগের জন্য দুজন সচিব থাকবেন। জননিরাপত্তা বিভাগের অধীনে চলবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আর সুরক্ষা সেবা বিভাগের অধীনে চলবে পাসপোর্ট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য অধিদপ্তরসহ অন্য সংস্থাগুলো। কিছুদিন আগে শিক্ষা মন্ত্রণালয়ে দুটি বিভাগ করা হয়েছে।