বিএনপির নেতা ইলিয়াস আলী নিখোঁজ ও পরের ঘটনা নিয়ে গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে পুলিশের দুজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বৈঠক করেছেন। বৈঠকে তাঁদের করণীয় নিয়ে আলোচনা হয়েছে। তবে এর বিস্তারিত জানা যায়নি। ইলিয়াস আলীর সন্ধানে গত সোমবার রাতে রাজধানীর দুটি জায়গায় অভিযান চালিয়েছে ৎব। তবে তাঁর সন্ধান মেলেনি।ৎবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তবে কোথাও ইলিয়াস আলীকে পাওয়া যায়নি। ৎব সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।এর আগে উড়ো খবরের ভিত্তিতে তাঁর সন্ধানে গত শনিবার গাজীপুরের পুবাইলের একটি বাড়িতে ৎব ও পুলিশ অভিযান চালায়। অভিযানে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীরও ছিলেন বলে দাবি করা হয়। কিন্তু ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি।পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গতকাল দুপুরে মন্ত্রণালয়ে বৈঠক ডাকা হয়। এতে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন। প্রায় দুই ঘণ্টার এ বৈঠকে ইলিয়াস আলী প্রসঙ্গ ছাড়াও হরতাল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকের একটি সূত্র জানায়, বৈঠকে ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর উদ্ভূত পরিস্থিতি তুলে ধরেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার। এর পর পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে, তা নিয়েও কথা বলেন পুলিশের কর্মকর্তারা। ইলিয়াস আলী কীভাবে অপহূত হয়েছেন, কারা করতে পারেন—এসব নিয়ে ৎব-পুলিশ কী করছে, তা আলোচনা করা হয়। পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন. এটা রুটিন আলোচনা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক সাংবাদিকদের বলেন, ‘বিরোধী দল দাবি করছে, ইলিয়াস আলী সরকারের কাছে আছে। এটা মিথ্যাচার, কাল্পনিক ও ভিত্তিহীন। ইলিয়াস আলী বের হোক, এটা আমরাও চাই। সে জন্য তদন্ত চলছে এবং তদন্ত জিরো পয়েন্টে নেই, সামনের দিকে এগোচ্ছে।’স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, বিরোধী দলের পরিকল্পিত পরিকল্পনা আছে। সেই গন্তব্যে পৌঁছাতে তারা ইস্যু তৈরির চেষ্টা করছে। ১৭ এপ্রিল মধ্যরাতে বনানীর রাস্তা থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক মো. আনসার।