স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি পুনর্গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে ভবনধসের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির বৈঠকে স্থাপত্য অধিদপ্তরের প্রধান পরিদর্শক হাবিবুল ইসলাম ও ফায়ার সার্ভিসের পরিচালক আবদুস সালামকে সহায়ক সদস্য হিসেবে নেওয়া হয়েছে। এ ছাড়া কমিটির বৈঠকে সংশ্লিষ্ট বিষয়ে আরও বিশেষজ্ঞ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বাদ দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিল্লুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। কমিটির সদস্যসচিব সাইদ মাহমুদ বেলাল হায়দর গতকাল রোববার প্রথম আলোকে এ কথা জানান।জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি আজ সাক্ষ্য নেওয়ার জন্য সাভারে যাবে।