স্বরাষ্ট্রমন্ত্রী আজ সংসদে বিবৃতি দিতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে নীরবতা ভাঙছে সরকারের। জামায়াত-শিবিরের চলমান সহিংসতা ও তাণ্ডবের ষষ্ঠ দিনের মাথায় আজ সরকারের বক্তব্য জানানো হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে ৩০০ বিধিতে সরকারের অবস্থান তুলে ধরবেন।স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘জাতীয় সংসদে সরকারের আনুষ্ঠানিক বক্তব্য উপস্থাপন করা হবে। আজ (সোমবার) না হলে কাল সংসদে সরকারের বক্তব্য তুলে ধরব।’খোঁজ নিয়ে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারের বক্তব্য তৈরি করছে। এতে পুলিশ হত্যা, সরকারি সম্পদ ধ্বংস, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, লুটপাট ও ধর্মীয় উপাসনালয় ভাঙচুরসহ জামায়াত-শিবিরের সহিংসতায় সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরা হতে পারে।