প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পদত্যাগের দাবি করেছেন বিএনপি-জামায়াত সমর্থক সাংবাদিক নেতারা। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে তাঁরা এ দাবি করেন। ‘গণমাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় হামলা, অগ্নিসংযোগ, কার্যালয় ভাঙচুর, সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিকদের দাবি আদায়ে’ বিএনপি ও জামায়াত-সমর্থক বলে পরিচিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী।