স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিদ্বন্দ্বী সহ্য করতে পারেন না: মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মন এতই ক্ষুদ্র যে তিনি প্রতিদ্বন্দ্বী সহ্য করতে পারেন না। এ জন্য স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর নির্বাচনী প্রতিপক্ষ বিএনপির নেতা আজিজুল বারী হেলালকে কারাগারে রেখে নির্যাতন চালাচ্ছেন।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আজিজুল বারীর মুক্তির দাবিতে তাঁর নির্বাচনী এলাকা (ঢাকা-১৮) ও উত্তরা থানা বিএনপির নেতা-কর্মীদের উদ্যোগে আয়োজিত প্রতীকী অনশনে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। আজিজুল বারী হেলাল গত সংসদ নির্বাচনে সাহারা খাতুনের প্রতিদ্বন্দ্বী ছিলেন। গতকালের অনশনে আজিজুল বারীর স্ত্রী ও শিশুকন্যাও অংশ নেয়। মির্জা ফখরুল অবিলম্বে আজিজুল বারীসহ বিরোধী দলের সব নেতা-কর্মীর মুক্তি দাবি করেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকায় বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর দমন-নিপীড়ন অতীতের সব নজির ছাড়িয়ে গেছে। তিনি এই সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হূদয়হীন’ বলে মন্তব্য করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকায় বিরোধীদলীয় কোনো নেতার বাড়িতে আত্মীয়স্বজন এলে র্যাব-পুলিশ দিয়ে হানা দেওয়া হয়। এমনকি বিয়ের অনুষ্ঠানেও তল্লাশির ঘটনা ঘটেছে।মির্জা ফখরুল বলেন, এ সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দেশের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ও সোচ্চার হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে তারই প্রতিফলন দেখা গেছে। তিনি দলীয় নেতা-কর্মীদের সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান।চট্টগ্রামের মেয়র খালেদার উপদেষ্টা: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মনোনীত হয়েছেন। গতকাল বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এ নিয়ে খালেদার উপদেষ্টার সংখ্যা দাঁড়াল ৩৬ জনে। শাইরুল হাসপাতালে: বিএনপির চেয়ারপারসনের জনসংযোগ শাখার কর্মকর্তা শাইরুল কবির উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল তাঁকে দেখতে হাসপাতালে যান।