স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা না বলে দোষীদের গ্রেপ্তার করতে বললেন হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের ভবন ধসে পড়ার ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা না বলে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারে কঠোর হতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘যাদের অবহেলায় এ ঘটনা ঘটেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসুন। জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান পরিষ্কার করুন। একটা দৃষ্টান্ত স্থাপন করুন।’গতকাল বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উপলক্ষে গাজীপুরে দলের সমাবেশ উপলক্ষে এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় হানিফ এসব কথা বলেন।বিরোধী দলসহ সব রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের উদ্দেশে হানিফ বলেন, ‘সাভার ট্র্যাজেডিতে নিহত ব্যক্তিদের সৎকার এবং আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১৫ দিন সব রাজনৈতিক কর্মসূচি বাতিল করুন। সাভার ট্র্যাজেডিতে সব কাজে সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।’