স্বরাষ্ট্রমন্ত্রীকে গণজাগরণ মঞ্চের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের হত্যা ও হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঞ্চের নেতারা গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন। বেলা দুইটায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে তাঁর কাছে এই স্মারকলিপি দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে মিছিল নিয়ে স্মারকলিপি দিতে সচিবালয়ের দিকে যাত্রা করেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। মিছিলটি দোয়েল চত্বরে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এরপর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল স্মারকলিপি দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যায়। প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন সঙ্গীতা ইমাম, হাসান তারেক, মনজুরুল রহমান, শামসুল হক ও মারুফ রসুল।