স্বরাষ্ট্রমন্ত্রীকে পাবনায় পাঠাতে বললেন খোকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ভবন ধসের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং এই ঘটনায় উদ্ধারকাজে সরকারের ব্যর্থতার প্রতিবাদে গতকাল মঙ্গলবার শোক দিবস পালন করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।এ উপলক্ষে বিকেলে রাজধানীতে শোক র্যালি বের করে বিরোধীদলীয় জোট। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শোক র্যালিটি মগবাজার গিয়ে শেষ হয়। একই কর্মসূচি বিভিন্ন জেলা ও মহানগরে পালন করে ১৮ দল। শোক র্যালি শুরুর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে সাদেক হোসেন খোকা স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘বাচাল’, ‘গণদুশমন’ ও ‘পাগল’ বলে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী যদি সাভারের ঘটনায় ন্যূনতম যন্ত্রণা অনুভব করেন, তাহলে তাঁর উচিত স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিপরিষদ থেকে বের করে দিয়ে পাবনার মানসিক হাসপাতালে ভর্তি করা।প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা জানতে পেরেছি সাভারের ঘটনার মূল হোতা ও ওই ভবনের মালিক এবং অন্যদের বিরুদ্ধে মামলা দুর্বলভাবে উপস্থাপন করার চেষ্টা চলছে। সরকার যেন তাদের দলীয়দের রক্ষা করতে না পারে, সে জন্য প্রতিরোধ গড়ে তুলতে হবে।’