প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকারকে মুচলেকা দিয়ে বিদেশে চিকিৎসার জন্য গিয়েছিলেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের বক্তব্য নাকচ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার নিজ বাসায় সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যে মুচলেকার কথা বলেছেন, তা সঠিক নয়। তারেক রহমান একজন রাজনীতিবিদ। রাজনীতিতে মুচলেকা বলে কিছু নেই।’ফখরুল অভিযোগ করেন, জিয়া পরিবারকে হেয় করতে এবং বিএনপিকে রাজনৈতিক নেতৃত্বশূন্য করতে তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন মামলা দেওয়া হয়েছে। তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে একটি মামলাও সরকার আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি।