স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তদন্ত ও বিচারের দাবি করেছেন ইডেনের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রী নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী চিকিৎসকের বিচারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ইডেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। গতকাল রোববার কলেজ থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে এগিয়ে গেলে দোয়েল চত্বরে পুলিশ ছাত্রীদের বাধা দেয়। তখন ছাত্রীরা পাঁচ দফা দাবিসহ স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন।মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সভায় ইডেন কলেজের ছাত্রীরা যৌন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, চিকিৎসকের কাছে নারী শিক্ষার্থীর নিরাপত্তা বিধানের কার্যকর উপায় বের করা দরকার। তাঁরা আরও বলেন, গণতান্ত্রিক দেশে বিচার পাওয়ার অধিকার সবার, সেই অধিকার থেকে মেয়েদের বঞ্চিত করা যাবে না।তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নির্যাতনের শিকার শিক্ষার্থীর ওপর প্রশাসনিক হয়রানির বিচার, হাইকোর্টের নির্দেশনা অনুসারে যৌন নির্যাতনবিরোধী অভিযোগ সেল গঠন ও নীতিমালা বাস্তবায়ন করার দাবি জানান। বিজ্ঞপ্তি।