স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এরশাদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে ভবন ধসে পড়া নিয়ে ‘দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্য দেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের পদত্যাগ দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে ওই ভবনের মালিক ও যুবলীগের নেতা সোহেল রানার গ্রেপ্তার চেয়েছেন তিনি।গতকাল শুক্রবার এক বিবৃতিতে এরশাদ এ দাবি করেন। বিবৃতিতে তিনি ঘটনার তিন দিন পরও উদ্ধারকাজ শেষ করতে না পারায় উদ্বেগ প্রকাশ করেন এবং উদ্ধারকাজ জোরদার করতে উদ্ধারকর্মী বাড়ানোর আহ্বান জানান। বিবৃতিতে এরশাদ বলেন, ‘এ ধরনের হাস্যকর বক্তব্য শুধু চরম দায়িত্বহীনতার পরিচয়ই নয়, বরং সত্যকে আড়াল করার এবং প্রকৃত আসামিদের রক্ষা করার অপচেষ্টাও বটে। তাই আমি দায়িত্বজ্ঞানহীন ও জনবিচ্ছিন্ন স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করছি।’