স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ত্বকী মঞ্চের নেতাদের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেধাবী স্কুলছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আবারও বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের নেতারা গতকাল বুধবার দুপুরে ঢাকায় সচিবালয়ে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশ্বাস দেন।

গতকাল ত্বকী হত্যাকাণ্ডের দুই মাস অতিবাহিত হয়েছে। দুই মাসেও হত্যাকাণ্ডের দৃশ্যমান অগ্রগতি ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন না হওয়ায় ত্বকী মঞ্চের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁদের উদ্বেগের কথা জানান। পরে তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি সঞ্চারকলিপি দেন।

এ সময় উপস্থিত ছিলেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি, মঞ্চের সদস্যসচিব নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকনউদ্দিন আহমেঞ্চদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সম্পাদক জহিরুল ইসলাম।

হালিম আজাদ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের বলেছেন, অপরাধী যে-ই হোক, তাকে আমরা অপরাধী হিসেবেই দেখি। হত্যাকারীদের বিচার অবশ্যই হবে। অচিরেই এ ঘটনায় দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।’

এর আগে গত ২১ এপ্রিল নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ত্বকী হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন।

গত ৬ মার্চ বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় তানভীর মুহামঞ্চদ ত্বকী। ৮ মার্চ সকালে শীতলক্ষ্যা নদীসংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।