প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাকশিল্পে অসন্তোষ নিয়ে এবার স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের সঙ্গে বৈঠকে বসেছেন মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের নেতারা। সেখানে নৌপরিবহনমন্ত্রী ও গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক শাজাহান খানও উপস্থিত আছেন।
আজ বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শুরু হয়েছে। এর আগে শ্রম মন্ত্রণালয়ের আরেকটি সভা অনুষ্ঠিত হয়।
কয়েক দিন ধরে বেতন নিয়ে শ্রমিকদের তীব্র আন্দোলনের মুখে এই বৈঠক হচ্ছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।