স্বরাষ্ট্রমন্ত্রীসহ পাঁচজনের অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদমশুমারি ও গৃহগণনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিয়মিত বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।সরকারের চাপের মুখে স্বরাষ্ট্রমন্ত্রীকে অব্যাহতি দেওয়া হলো কি না, জানতে চাইলে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, সরকার বা মন্ত্রীর পক্ষ থেকে কোনো ধরনের চাপ ছিল না। এটা দুদকের নিয়মিত কার্যক্রমের অংশ। দুদকের সূত্র জানায়, স্বরাষ্ট্রমন্ত্রীর অব্যাহতির পাশাপাশি এ মামলা থেকে আরও চার আসামি অব্যাহতি পেলেন। তাঁরা হলেন সাবেক সচিব ও পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক সৈয়দ তানভীর হোসেন, পরিসংখ্যান ব্যুরোর সাবেক যুগ্ম পরিচালক এস এম তাজুল ইসলাম, এলিট প্রিন্টিং অ্যান্ড প্যাকেজের সাবেক মহাব্যবস্থাপক মহাসিন আলী প্রামাণিক ও ব্যবস্থাপনা পরিচালক আরসাদ আলী।