প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রসচিবসহ চারজনের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুসরণ না করে বিএনপির মানবাধিকার-বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ অসীমকে বিদেশে যেতে বাধা দেওয়ায় আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে ওই রুলে। এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।গতকাল বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে আদালত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইমিগ্রেশন) হায়াতুন্নবীকে ১০ জুলাই স্বশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছেন। অসীমের করা আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।