স্বরাষ্ট্রসচিবের প্রতি আদালত অবমাননার রুল হাইকোর্টের
আদালতের নির্দেশনার পরও এক আসামির দণ্ড মওকুফ-সংক্রান্ত নথি উপস্থাপন না করায় স্বরাষ্ট্রসচিবের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল বুধবার স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।আদালত অবমাননার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়। বিষয়টি পরবর্তী আদেশের জন্য আগামী ৮ এপ্রিল কার্যতালিকায় আসবে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মারধরের কারণে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় সারোয়ার কামালসহ তিনজনের বিরুদ্ধে ১৯৮১ সালের ২৫ জুলাই কক্সবাজারের টেকনাফ থানায় একটি মামলা হয়। ১৯৮৯ সালের জুলাই মাসে ওই মামলার রায়ে বিচারিক আদালত তাঁদের ১০ বছর করে কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন।