স্বরূপকাঠিতে নকল মবিলের কারখানা গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের স্বরূপকাঠিতে বৃহস্পতিবার নকল মবিল তৈরির কারখানার সন্ধান পেয়েছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় আটজনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন দুপুরে পিরোজপুর শহরের একটি নকল আইসক্রিম বিক্রি করার অভিযোগে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। স্বরূপকাঠি থানার উপপরিদর্শক মো. কবির হোসেন জানান, উপজেলার জলাবাড়িতে দীর্ঘদিন ধরে নকল মবিল তৈরি করছিল একটি চক্র। গতকাল বৃহস্পতিবার সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে আট হাজার লিটার নকল মবিল উদ্ধার করা হয়। এ সময় আটজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. শাহিন হোসেন, রানা, বাকির হোসেন, ফিরোজ সামছুল হক, মিরাজ, ওহিদুজ্জামান ও আমির হোসেন। ওই দিন দুুপুরে পিরোজপুর শহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আট হাজার টাকা জরিমানা আদায় করেন এবং এক আইসক্রিম বিক্রেতাকে তিন মাসের কারাদণ্ড দেন।