স্বরূপকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার কুড়িআনা ইউনিয়নের মাহমুদকাঠি এলাকায় বৃহস্পতিবার রাতে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম এমামুল হক (৭০)।এমামুলের স্ত্রী মাহমুদা বেগম জানান, বৃহস্পতিবার মাহমুদকাঠি এলাকায় সালিস-বৈঠক হওয়ার কথা ছিল। তাঁর স্বামী দুই ছেলে ইস্রাফিল ও মাহাবুবকে নিয়ে বৈঠকে যাওয়ার পথে এমামুল হকের ছোট ভাই শামসুল হকসহ অন্যরা তাঁকে মারধর করে। আহত অবস্থায় এমামুল হককে স্বরূপকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বরূপকাঠি থানার উপপরিদর্শক আফজাল হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে।