প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির স্বর্ণ কিশোরী হলেন সরকারি হরচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সানজানা সপ্নীল। গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে চ্যানেল আই ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্বর্ণ কিশোরী নির্বাচনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফারজানা ব্রাউনিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। অনুষ্ঠানে চারটি বিদ্যালয়ের প্রায় ৩০০ ছাত্রী অংশ নেয়।