স্বর্ণ ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে এক ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাই এবং ঘটনার জন্য দায়ী নৌ-পুলিশ কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার চাঁদপুর-কুমিল্লা সড়কের হাজীগঞ্জ বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, গত রোববার চাঁদপুর লঞ্চঘাটে হাজীগঞ্জ বাজারের স্বর্ণ ব্যবসায়ী রতন সেনের ৪৭ ভরি স্বর্ণ ছিনতাই হয়। ওই সময় চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেনসহ অন্যান্যরা ঘটনাস্থলে থাকলেও কোনো ব্যবস্থা নেননি।
গত শনিবার চাঁদপুর লঞ্চঘাটে নৌ-পুলিশের সামনেই ছিনতাইকারীরা স্বর্ণ চোরাচালানি রতন সেনের কাছ থেকে স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় রতন সেনের ভাই সুসেন সেন বাদী হয়ে রোববার চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।