স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী থেকে মনোরঞ্জন ঘোষ (৪৪) নামে এক স্বর্ণ ব্যবসায়ী গত শুক্রবার বিকেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাই বকুল ঘোষ কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বকুল ঘোষ জানান, তাঁতীবাজাের মনোরঞ্জন ঘোষের অলংকার তৈরির দোকান রয়েছে। তিনি বায়তুল মোকাররমের বিভিন্ন স্বর্ণালংকারের দোকানের চাহিদা অনুযায়ী অলংকার বানিয়ে সরবরাহ করেন।
জিডিতে উল্লেখ করা হয়, চার-পাঁচ ভরি স্বর্ণালংকার তৈরির পর তা পৌঁছে দিতে শুক্রবার বেলা তিনটার দিকে সাদা শার্ট ও কালো প্যান্ট পরে তাঁতীবাজারের নিজের দোকান থেকে বের হন মনোরঞ্জন ঘোষ। স্বজনেরা এই কয় দিনে রাজধানীর গুরুত্বপূর্ণ হাসপাতাল, থানা—সব জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান পাননি।