স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় স্বর্ণালংকারের দোকানে ডাকাতির ঘটনার পর তিন দিন চলে গেলেও লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করেন।সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হানিফউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন রিফাদ জুয়েলার্সের স্বত্বাধিকারী ফারুকুল ইসলাম, উষা জুয়েলার্সের মালিক মাসুদ করিম, অনিন্দ জুয়েলার্সের স্বত্বাধিকারী আমির হোসেন খান প্রমুখ। লিখিত বক্তব্যে তাঁরা অভিযোগ করেন, ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরের টানবাজার এলাকায় অবস্থিত রিফাত জুয়েলার্সে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা স্বর্ণালংকার লুট করে।