স্বর্ণকার খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজানে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে খুন হয়েছেন কিরণ মহাজন (৪৬) নামের এক স্বর্ণকার। গত বুধবার রাতে ডাবুয়া ইউনিয়নের বণিক পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে কিরণ মহাজন ও তাঁর চাচাতো ভাই বিশু মহাজনের সঙ্গে বিরোধ চলে আসছে। বুধবার রাতে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হলে একপর্যায়ে ছুরিকাঘাত করা হয় কিরণকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাউজান থানায় একটি হত্যা মামলা হয়েছে।