স্বর্ণপদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী সুচরিতা রানী ও ফেরদৌস ওয়াহিদ এ বছর এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক পেয়েছেন। গতকাল সোমবার কলেজের মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই দুই শিক্ষার্থীকে স্বর্ণপদক, টাকা ও সনদপত্র দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের প্রধান মো. আবু বকর সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি মিজানুর রহমান। আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের ওকলাহামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মুজিব নগর সরকারের সাবেক কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, শিক্ষক তারিক হোসেন খান প্রমুখ। ফরিদপুর অফিস