স্বর্ণপদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণিতে ভালো ফলের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের (বিভাগ) তিনজনকে দেওয়া হয়েছে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন ষষ্ঠ গোল্ড মেডেল অ্যাওয়ার্ড ২০১৬। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের উদ্যোগে সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার পাওয়া তিনজন হলেন ২০১৬ সালে গণিতে স্নাতক (সম্মান) পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ফারজানা আক্তার, স্নাতকোত্তর থিসিস গ্রুপে শেখ ইমামুল হোসেন ও নন-থিসিস গ্রুপে শামীমা সুলতানা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ খান আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের (অনুষদ) ডিন অধ্যাপক মো. রেজাউল হক, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক অনির্বাণ মোস্তফা ও ফাউন্ডেশনের ট্রাস্টি এম নূরুল আলম।