স্বর্ণপদক পেয়েছেন তামীম রায়হান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতার বিশ্ববিদ্যালয়ের ৩৮তম সমাবর্তনে স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশি ছাত্র তামীম রায়হান।

কাতার জাতীয় কনভেনশন সেন্টারে গত বুধবার আয়োজিত জমকালো অনুষ্ঠানে তামীম রায়হানসহ গোটা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ নম্বর পাওয়া ৩৩ জন মেধাবী শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেন কাতারের ডেপুটি আমির শেখ আবদুল্লাহ বিন হামাদ আলথানি। কাতারের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাছের বিন খলিফা আলথানি উপস্থিত ছিলেন।

সমাবর্তনে ৩০০ জন অনার্স, ৭৯ জন মাস্টার্স এবং একজন ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

তামীম রায়হান প্রথম আলোর সাপ্তাহিক উপসাগরীয় সংস্করণের কাতার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।