স্বর্ণপদক পেলেন মহসিন আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, কলকাতার বাঙালিদের মুখে হিন্দি কথা শুনলে আমার দুঃখবোধ হয়। কেন কলকাতার অনেক বাঙালি হিন্দিতে কথা বলে? কেন তারা বাঙালি হয়েও বাংলা জানা সত্ত্বেও হিন্দিতে কথা বলে?
গতকাল শুক্রবার বিকেলে কলকাতা প্রেসক্লাবে আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটি আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে মন্ত্রীকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এবং সমাজকল্যাণ কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য তাঁর হাতে তুলে দেওয়া হয় স্বর্ণপদক। স্বর্ণপদক তুলে দেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়।
মন্ত্রী আরও বলেন, আমরা আশাবাদী শিগগিরই আমাদের তিস্তার পানিবণ্টন এবং সীমান্ত (ছিটমহল) চুক্তি সম্পাদন হবে।