স্বর্ণপদক প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মদনে এক মেধাবী ছাত্রীকে ‘ক্ষিতীশ চন্দ্র বৈশ্য স্বর্ণপদক’ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মদন টি আমিন পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এসএসসিতে উপজেলায় সর্বোচ্চ ফল করায় নুসরাত জাহানকে এই পদক দেওয়া হয়। এতে মদন পৌরসভার সাবেক মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন হাজি আবদুল আজিজ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদ, মদন টি আমিন পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা জেবুন্নাহার, ক্ষিতীশ চন্দ্র বৈশ্যের ছেলে ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য প্রমুখ।